Sunday, September 27, 2026
HomeকলকাতাNRS হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু

NRS হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু

 

গতরাতে NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের HDU ওয়ার্ডের ৩৩ নম্বর রুমের শৌচাগার থেকে এক মহিলা নার্সকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স ৩০ বছর। তিনি দমদম থানার এলাকার বাসিন্দা। ১২ অগস্ট রাত ৮টা থেকে তাঁর নাইট শিফট ডিউটি ছিল। রাত ১০টা ২০ মিনিট নাগাদ তিনি শৌচাগারে যান। প্রায় ১০টা ২৭ মিনিটেও ফিরে না আসায় সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়া না মেলায় শৌচাগারের দরজা ভেঙে ভিতরে ঢোকেন দুই নার্স, সামসের আলম ও শ্রেয়া গাইনে। সেখানেই ওই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ ও DD Homicide টিম। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল ভালোভাবে পরীক্ষা করে পুলিশের তরফে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইনকোয়েস্ট ও ময়নাতদন্ত করা হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments