Thursday, April 16, 2026
Homeকলকাতাওম স্বস্তি ফিল্মসের ১৪৩৩ সালের বাংলা ক্যালেন্ডার প্রকাশ

ওম স্বস্তি ফিল্মসের ১৪৩৩ সালের বাংলা ক্যালেন্ডার প্রকাশ

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,কলকাতা: ওম স্বস্তি ফিল্মস-এর উদ্যোগে ১৪৩৩ সালের বাংলা ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান সংস্থার নিজস্ব স্টুডিও ‘ওএসএফ’-এ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। প্রতিবছরের মতো এবছরও আড়ম্বরপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রীদাস, স্ক্রিপ্ট রাইটার রিক রিকমন্ত্র, অমিত মুখার্জী, পিয়াংকা দে, প্রলয় সেনগুপ্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার উন্মোচনের মাধ্যমে নতুন বছরের সূচনাকে স্বাগত জানানো হয়। সাংস্কৃতিক পরিবেশ ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও এই উদ্যোগের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments