কলকাতায় এলেন জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-এর আধিকারিকেরা। মোথাবাড়িকান্ডের তদন্ত করবেন এনআইএ-এর আইজি সোনিয়া সিংহ। তিনি কলকাতা বিমানবন্দরে ১০টা নাগাদ এসেছেন। তার পরেই মালদহের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি কালিয়াচক থানার যাবেন। ঘটনাস্থলেও যেতে পারেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করতে পারেন। সাত জন বিচারবিভাগীয় আধিকারিককের সঙ্গেও কথা বলতে পারেন।
প্রাথমিক তদন্তের পরেই মামলা রুজু করবে এনআইএ। তার পরেই ধৃতদের হেফাজতে নেবে এনআইএ।

