নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ :কলকাতার তাজ সিটি সেন্টারে ন্যাশনাল এডুকেশন ফোরাম (NEF)-এর উদ্যোগে আয়োজিত হলো তিনটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান— ভারত রত্ন গৌরব অ্যাওয়ার্ড ২০২৬, এমপাওয়ারিং স্কুল লিডারশিপ সামিট ২০২৬ এবং ন্যাশনাল এডুকেশন ইনভেস্টরস সামিট ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রদীপ গান্ধী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শর্মিলা মৌলিক এবং যুক্তরাজ্য-প্রবাসী চিকিৎসক, সংগীতশিল্পী ও জনমত নির্মাতা ডাঃ রজত শুভ্র ব্যানার্জী।
ভারত রত্ন গৌরব অ্যাওয়ার্ড ২০২৬-এ শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, নেতৃত্ব এবং জাতি গঠনে অসামান্য অবদান রাখা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়।
এমপাওয়ারিং স্কুল লিডারশিপ সামিট ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, স্কুল প্রধান এবং শিক্ষা উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালা, প্যানেল আলোচনা ও নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন সেশনে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হয়।
এদিন বিশেষভাবে প্রশংসিত হয় অন্নপূর্ণা প্রয়োগশালা-র উদ্যোগ। ‘মাই নেশন, মাই রেসপনসিবিলিটি’ এবং ‘লিটল লিডার্স ল্যাবরেটরি’-র মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণ, নাগরিক চেতনা, দায়িত্ববোধ ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারের বিষয়টি তুলে ধরা হয়।
অন্যদিকে, ন্যাশনাল এডুকেশন ইনভেস্টরস সামিট ২০২৬-এ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ, এডটেক উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনা করেন বিনিয়োগকারী, শিক্ষা উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও শিল্প প্রতিনিধিরা।
সারাদিনব্যাপী এই অনুষ্ঠান শিক্ষা, নেতৃত্ব, উদ্ভাবন ও জাতি গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। উপস্থিত অতিথিদের মতে, মানসম্মত শিক্ষা ও দক্ষ নেতৃত্বই উন্নত ভারতের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

