ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, গভীর নিম্ন চাপের জেরে টানা বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘায় প্রবল জলোচ্ছ্বাস পরিলক্ষিত হয়। জেলা পুলিশের তরফ থেকেও সকাল থেকেই মাইকিং করা হয় সৈকতে। আগামী 3 দিন যাতে পর্যটকরা সমুদ্রের না নামেন এবং মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে না যান সেই বিষয়ে মাইকিং করা হয়। ইতিমধ্যেই পুলিশের তরফ সৈকত খালি করার নির্দেশ দেয়া হয়েছে পর্যটকদের

