Monday, August 17, 2026
HomeOtherকোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য এবং...

কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য এবং নেতাজির মূর্তি ভাঙার প্রতিবাদে ২৪ ঘণ্টার মৌন অনশনে বসলেন নেতাজিপ্রেমী নাগরিকরা

মালদা: কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য এবং নেতাজির মূর্তি ভাঙার প্রতিবাদে ২৪ ঘণ্টার মৌন অনশনে বসলেন নেতাজিপ্রেমী নাগরিকরা। হবিবপুর থানার বুলবুলচণ্ডীর অনাইল এলাকায় ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন দুপুর ১২টা থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। শনিবার দুপুর ১২টা পর্যন্ত চলে মৌন অনশন।

২৪ ঘণ্টা পর জল ও সামান্য খাবার খেয়ে অনশন তুলে নেন আন্দোলনকারীরা। তবে অনশন শেষ হলেও দ্বিতীয় দিনেও ঘটনাস্থলে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল।

নেতাজির প্রতি অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানাতে প্রতিদিনই বহু মানুষ অনশন মঞ্চে এসে আন্দোলনকারীদের সমর্থন জানাচ্ছেন। অনশন শেষে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারী কুনাল রায় নেতাজির প্রসঙ্গ তুলতেই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন।

কুনাল রায় বলেন, স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। নেতাজির সম্মান রক্ষার দাবিতেই এই মৌন অনশন ও প্রতিবাদ কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments