Thursday, July 30, 2026
Homeখবরকোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশি অভিযান

কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশি অভিযান

কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশি অভিযান, আনা হল নোট গোনার পাঁচটি মেশিন ও জোড়া ট্রাঙ্ক
 সিউড়ি, বীরভূম : কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিল পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই মেগা তল্লাশি অভিযান বুধবার সকাল গড়িয়েও অব্যাহত। ঘটনাস্থলে আনা হয়েছে অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন এবং বেশ কয়েকটি বড় আকারের ট্রাঙ্ক, যা ঘিরে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং তিনি টুলু মণ্ডলের একাধিক ক্রাশারের সঙ্গেও যুক্ত। মঙ্গলবার গভীর রাতে আচমকাই মিনার মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি। বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়ার টাকার পরিমাণ এতই বেশি যে, তা গণনা করার জন্য একাধিক টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া নগদ সামলাতে ও বাজেয়াপ্ত করতে আনা হয়েছে দুটো বড় বড় লোহার ট্রাঙ্ক।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত রয়েছেন পদস্থ আধিকারিকরা। তবে ঠিক কী কারণে এই অভিযান বা এর পেছনে অন্য কোনো বেআইনি কারবারের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments