Sunday, August 9, 2026
Homeখবরছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল।

ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল।

ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে বহিরাগতদের নিয়ে এসে এক পক্ষ আরেক পক্ষকে হামলা চালায়। ঘটনার জেরে একটি গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও এই ঘটনায় ওই বেসরকারি কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে । এই বিষয়ে কলেজের অধ্যক্ষ কোনো মন্তব্য করতে চান নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments