Sunday, August 9, 2026
Homeখবরসল্টলেক সুকান্তনগরে গেস্ট হাউসে দেহ ব্যবসা এবং নাবালিকাদের অনৈতিক কাজ করানোর অভিযোগ...

সল্টলেক সুকান্তনগরে গেস্ট হাউসে দেহ ব্যবসা এবং নাবালিকাদের অনৈতিক কাজ করানোর অভিযোগ গ্রেফতার দুই তাদের মধ্যে একজন সায়ন দে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ।

 

 

 

সল্টলেক সুকান্তনগর এ গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানো এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার দুই। তাদের মধ্যে একজন সায়ন দে তিনি সুজিত বোস ঘনিষ্ঠ। আরো এক অভিযুক্তের নাম অনির্বাণ এই দুজনকেই আজকে আদালতে পেশ করা হচ্ছে। অভিযোগ ছিল এলাকার মানুষ বহুবার বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছিল তারপরেও বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণে পুলিশ কোন রকম ব্যবস্থা নিতে পারিনি। সরকার পরিবর্তন হতেই পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে শুক্রবার তল্লাশি চালিয়ে কয়েকজন মহিলা এবং নাবালিকা কে উদ্ধার করে পরবর্তী সময়ে তাদের বয়ান নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে গেস্ট হাউস খুলে অনৈতিক কাজের জন্য সুজিত বসু ঘনিষ্ঠ সায়ন দে এবং অনির্বাণকে গ্রেফতার করে আজ আদালতে দুই অভিযুক্ত কে পেশ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments