Wednesday, March 4, 2026
Homeখবরটিচার্স অলিম্পিয়াড ২০২৫: সারাদেশব্যাপী জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার ঘোষণা

টিচার্স অলিম্পিয়াড ২০২৫: সারাদেশব্যাপী জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ: দেশের শিক্ষক সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে জাতীয় শিক্ষা ফোরাম ও নিয়ন্ত্রক সংস্থা। আগামী ১২ই অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে সারাদেশব্যাপী জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা “টিচার্স অলিম্পিয়াড ২০২৫”।

পশ্চিমবঙ্গে এই পরীক্ষা আয়োজন করছে বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল অনএডেড স্কুল অর্গানাইজেশন। রাজ্যের প্রতিটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড।

পরীক্ষার মূল তথ্য

পরীক্ষার নাম: টিচার্স অলিম্পিয়াড ২০২৫

তারিখ: ১২ই অক্টোবর ২০২৫

ফর্ম পূরণের শেষ তারিখ: ৩১শে আগস্ট ২০২৫ (চাহিদার কারণে বাড়ানো হয়েছে)

গাইড বই: বাজারে উপলব্ধ

ফলাফল প্রকাশ: ২৮শে অক্টোবর ২০২৫ (অনলাইনে)

বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষকরা আমন্ত্রিত হবেন ১৪ই নভেম্বর ২০২৫ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ “বাংলায় সুশিক্ষার ঝলক – এগিয়ে বিশ্ব বাংলা” শীর্ষক বিশেষ অনুষ্ঠানে।যেসব শিক্ষক ৮১% থেকে ১০০% নম্বর অর্জন করবেন, তাদের দেওয়া হবে বিশেষ সংবর্ধনা।

আয়োজকদের মতে, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রেরণাদায়ী চিন্তাভাবনা ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের স্বপ্ন থেকেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য অংশগ্রহণকারীদের স্থানীয় জেলা সমন্বয়কারী বা বেঙ্গল এডুকেশন ফোরাম-এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments