Wednesday, March 4, 2026
Homeখবরদক্ষিণবঙ্গজুড়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন

দক্ষিণবঙ্গজুড়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :কে কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে “The Roots of Education in Bengal”-এর পরিচালনায় গত ৩১শে আগস্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একযোগে অনুষ্ঠিত হলো বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। প্রথম থেকে দশম শ্রেণির জন্য আয়োজিত এই পরীক্ষায় অংশ নিলেন প্রায় ৪২ হাজারেরও বেশি ছাত্রছাত্রী।

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মোট ৫২টি সেন্টারে। এর মধ্যে উল্লেখযোগ্য সেন্টার ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ব্লকের ৯টি সেন্টার, উত্তর ২৪ পরগনার বসিরহাটের ৫টি সেন্টার, দুর্গাপুরের নেপালি পাড়া হাই স্কুল সেন্টার এবং কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রনাথ কলেজ সেন্টার। হাজার হাজার ছাত্রছাত্রীদের নিয়ে সুশৃঙ্খলভাবে এই পরীক্ষার আয়োজন সম্পন্ন হয়।

পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রায় ৫ হাজারেরও বেশি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও বিভিন্ন সেন্টারে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

এই সফল আয়োজনকে কেন্দ্র করে কে কে এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবী দেবাশীষ দেব শর্মা সমস্ত অর্গানাইজার, স্কুল পরিচালক এবং পুলিশ কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

দক্ষিণবঙ্গজুড়ে এ ধরনের আয়োজন ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে এক নতুন দিশা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments