Friday, April 17, 2026
Homeখবরসিউড়িতে তৃণমূলের জোরদার প্রচার, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে মাঠে সাংসদ শতাব্দী রায়

সিউড়িতে তৃণমূলের জোরদার প্রচার, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে মাঠে সাংসদ শতাব্দী রায়

সিউড়িতে তৃণমূলের জোরদার প্রচার, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে মাঠে সাংসদ শতাব্দী রায়

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়িতে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার সিউড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়-এর সমর্থনে ভোট প্রচারে অংশ নেন সাংসদ শতাব্দী রায়।

এদিন সাংসদ শতাব্দী রায়ের সিউড়িতে একাধিক কর্মসূচি ছিল। বারুইপাড়া, অরবিন্দ পল্লী এবং ফকিরপাড়া— এই তিনটি এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা ও মতামত শোনেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীকে সমর্থনের আবেদন জানান।

দলীয় পতাকা, স্লোগান ও কর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়। প্রচার মিছিলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণ নজর কাড়ে। সাংসদ জানান, রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হচ্ছে।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সিউড়ি বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচারের তৎপরতা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments