Monday, April 20, 2026
Homeকলকাতাঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নববর্ষ ১৪৩৩ ক্যালেন্ডার শুট, ‘MS ক্রিয়েশন’-এর

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নববর্ষ ১৪৩৩ ক্যালেন্ডার শুট, ‘MS ক্রিয়েশন’-এর

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,কোলকাতা : ১৪৩৩ সালের বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সম্প্রতি ‘MS ক্রিয়েশন’-এর ব্যানারে অনুষ্ঠিত হল এক বিশেষ ক্যালেন্ডার ফটোশুট। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন ঘিরে ছিল বিশেষ উচ্ছ্বাস।
এই ফটোশুটে অংশ নেন মোট ১৩ জনের বেশি মডেল। সকলেই ধুতি-পাঞ্জাবি ও শাড়িতে সেজে বাঙালিয়ানার আবহ ফুটিয়ে তোলেন। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ডিজাইনার রবিদুত্যি সকারের পোশাকে মডেলদের উপস্থিতি ছিল নজরকাড়া।
ফটোশুটের ক্যামেরার দায়িত্বে ছিলেন খ্যাতনামা ফটোগ্রাফার সুরজিৎ পাল, যিনি দক্ষতার সঙ্গে প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। মেকআপের দায়িত্ব সামলান রুখসানা ও তাঁর টিম।
পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘MS ক্রিয়েশন’-এর কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। আয়োজকদের মতে, এই ক্যালেন্ডার শুট ছাড়াও তাঁরা নিয়মিতভাবে ব্র্যান্ড শুট, অ্যালবাম, মডেলিং শুট, রেকর্ডিং এবং গ্রুমিংয়ের কাজ করে থাকেন।
মডেলিং জগতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সুদীপ্ত ও মোনালি ইতিমধ্যেই একাধিক ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন। ভবিষ্যতে নিজেদের উদ্যোগে একটি বড় মাপের ফ্যাশন শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাঁদের।
নতুন ও অভিজ্ঞ মডেলদের সমন্বয়ে তৈরি এই ক্যালেন্ডার সিরিজ এবারের উৎসবের মরশুমে ফ্যাশন দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলেই আশাবাদী আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments