Tuesday, January 20, 2026
Homeখবরউত্তর দিনাজপুরে বেঙ্গল আনঅ্যাডেড স্কুল অর্গানাইজেশনের দ্বিতীয় জেলা সভা অনুষ্ঠিত

উত্তর দিনাজপুরে বেঙ্গল আনঅ্যাডেড স্কুল অর্গানাইজেশনের দ্বিতীয় জেলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ:২৬শে অক্টোবর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বীণাপাণি শিশু মন্দিরে অনুষ্ঠিত হলো বেঙ্গল আনঅ্যাডেড স্কুল অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় জেলা সভা। সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি নির্মল সরকার।

অনুষ্ঠানে ইসলামপুর, চোপড়া, গোয়ালপুকুর, ডালখোলা সহ জেলার বিভিন্ন ব্লকের স্কুল পরিচালকরা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি রাজ্যসম্পাদক দেবাশীষ দেব শর্মা সংগঠনের উদ্দেশ্য, আগামি ২৩শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য “সুশিক্ষায় বাংলার ঝলক” অনুষ্ঠান, স্কুলের FIRE safety certificate, NOC এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাকে সফল করে তুলতে রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সত্যেন্দ্রনাথ হালদার এবং জেলা সহ-সভাপতি প্রধান শিকদারের অক্লান্ত পরিশ্রম ও পরিচালন ব্যবস্থা প্রশংসিত হয়। রাজ্য সম্পাদক দেবাশীষ দেব শর্মা সভায় বিশেষভাবে উল্লেখ করেন যে, উত্তর দিনাজপুর জেলায় সংগঠনের ভিত্তি মজবুত করতে প্রধান ভূমিকা পালন করেছেন সত্যেন্দ্রনাথ হালদার ও প্রধান শিকদার।

এই সভায় মোট ২৩ জন নতুন সদস্য সংগঠনে যোগ দেন। রাজ্য সম্পাদকের পক্ষ থেকে তাদের উত্তরীয় পরিয়ে ও সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়। দেবাশীষ দেব শর্মা সভায় আহ্বান জানান, উত্তর দিনাজপুর জেলা থেকে অন্তত ১০০ জন স্কুল পরিচালক এবং ৫০০ জন শিক্ষক-শিক্ষিকা যেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

সভা শেষে সভাপতি নির্মল সরকারসহ জেলা নেতৃত্ব ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন। বর্তমানে সারা রাজ্যে সাংগঠনিক কার্যক্রমের নিরিখে উত্তর দিনাজপুর জেলা চতুর্থ স্থানে রয়েছে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments