Saturday, December 6, 2025
Homeকলকাতামডেলিং ও নৃত্য প্রশিক্ষণে নতুন দিশা — হাওড়ায় ‘ভিহান স্টাইল আইকন’ ও...

মডেলিং ও নৃত্য প্রশিক্ষণে নতুন দিশা — হাওড়ায় ‘ভিহান স্টাইল আইকন’ ও ‘ড্রপবিটস ডান্স ফ্যাক্টরি’

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,হাওড়া: আধুনিক ফ্যাশন ও পারফরমিং আর্টসের দুনিয়ায় তরুণ প্রতিভাদের লক্ষ্যে হাওড়া জেলায় সূচনা হলো তাদের আরো একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্রের— ‘ভিহান স্টাইল আইকন’ এবং ‘ড্রপবিটস ডান্স ফ্যাক্টরি’। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান সুনামের সাথে মন জয় করেছে সকলের।

ফ্যাশন দুনিয়ায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণে ভিহান স্টাইল আইকন দিচ্ছে ক্যাটওয়াক, র‍্যাম্প গ্রুমিং, ফটোশুট ও ফ্যাশন প্রেজেন্টেশনের মতো অত্যাধুনিক প্রশিক্ষণ। সংস্থার দাবি, নতুন প্রজন্মকে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, ড্রপবিটস ডান্স ফ্যাক্টরি নৃত্যপ্রেমীদের কাছে হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে সকল বয়সের জন্য ভারতীয় ও পাশ্চাত্য নৃত্যের বিস্তৃত পাঠক্রম রয়েছে— বলিউড, হিপ-হপ, সমসাময়িক নৃত্য, জ্যাজ, সালসা, ভারতীয় শাস্ত্রীয়, গরবা, ডান্ডিয়া সহ নানা ধারায় প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে রয়েছে জনপ্রিয় জুম্বা ফিটনেস সেশন, যা শরীরচর্চা ও মানসিক সুস্থতার জন্য বিশেষভাবে উপকারী বলে দাবি প্রশিক্ষকদের।

এই প্রতিষ্ঠানের মুখ্য প্রশিক্ষক ভিহান সিং কলকাতার মডেলিং ও কোরিওগ্রাফির জগতে পরিচিত একটি নাম। ১৪ বছরেরও বেশি সময় ধরে কলকাতা-মুম্বইতে অভিনয় ও নৃত্য পরিচালনা করেছেন তিনি। পেয়েছেন সেরা মডেল এবং সেরা কোরিওগ্রাফি–সহ একাধিক পুরস্কার।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ হাওড়ার সাংস্কৃতিক বিকাশকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রতিভাদের অ্যালবাম ও সিনেমাজগতে সুযোগ এনে দেবে।

যোগাযোগ:
📞 7003976930 / 9163575530
📍 হাওড়া — ময়দান, মল্লিক ফাটাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments