Saturday, December 6, 2025
Homeকলকাতা'যুগলবন্দী একাডেমি'র সাংস্কৃতিক অনুষ্ঠান

‘যুগলবন্দী একাডেমি’র সাংস্কৃতিক অনুষ্ঠান

ডাঃ অশোক রায় ও শ্রীমতী মিতালী প্রামাণিকের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হলো কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে।
রবীন্দ্র – নজরুল থেকে রাগপ্রধান, আধুনিক থেকে লোকসঙ্গীত, ভারতীয় সঙ্গীতের সকল ধারায় একাডেমির ছাত্র- ছাত্রীদের গান ও নাচ উপস্থিত দর্শক মন্ডলীকে মুগ্ধ করলো। সাথে ছিল আবৃত্তি ও সুদূর আমেরিকা থেকে লাইভ পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ। সাথে ছিলেন শ্রীমতী মল্লিকা ঘোষ, শ্রী অচিন্ত্য লাহা ও রোটারি ক্লাব অফ কসবা তথা লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট-এর প্রধান শ্রী আশীষ বসাক।
‘হ্যালো কলকাতা উৎকর্ষ সম্মান’ প্রদান করা হয় ‘যুগলবন্দী একাডেমি’-কে তাদের অসামান্য কৃতিত্বের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments