Sunday, August 9, 2026
Homeখবরঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, টাকা নিয়ে উধাও! ফেরত চাইতেই প্রাণনাশের হুমকির অভিযোগ...

ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, টাকা নিয়ে উধাও! ফেরত চাইতেই প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

 

 

বসিরহাট : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা নেওয়া এবং পরে সেই টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। অভিযোগের তীর বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তর দিকে। এই ঘটনায় বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বসিরহাটের বাসিন্দা সাগর মণ্ডল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সাগর মণ্ডলের দাবি, বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত নিজের প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে ২০২৩ সালের ২৩ জুন অভিযুক্তের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন বলে অভিযোগকারীর দাবি। অভিযোগ অনুযায়ী, এক মাসের মধ্যেই আবাস যোজনার ঘর পাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনও কাজ না হওয়ায় অভিযুক্তের সঙ্গে বারবার যোগাযোগ করেন অভিযোগকারী। অভিযোগ, প্রতিবারই বিভিন্ন অজুহাত দেখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments