কুপনের মাধ্যমে বাস মালিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। কিন্তু সেই কুপনে নেই কোনও দল বা সংগঠনের নাম। শুধুমাত্র গেরুয়া পতাকার ছবি ছাপা কুপনের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাসস্ট্যান্ডে প্রত্যেকটি বাস থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা শুরু হয়েছে বিগত চার পাঁচ দিন ধরে। এনিয়ে স্থানীয় এলাকায় চাপানউতোর শুরু হয়েছে শনিবার।
উল্লেখ্য, গুসকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস ছিল। বাসস্ট্যান্ড ঢোকার মুখেই সেই ইউনিয়ন অফিস থেকে বিভিন্ন রুটের বাসগুলিকে পরিচালনা করা হত। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে পালাবদল ঘটতেই তৃণমূল কংগ্রেসের সেই ইউনিয়ন অফিসের রঙ বদলে গিয়ে এখন গেরুয়া হয়েছে। উড়ছে বিজেপির পতাকা। পাশাপাশি শোভা পাচ্ছে গেরুয়া শিবিরের শাখা সংগঠন ভারতীয় মজদুর সংঘের পতাকা। এই ইউনিয়ন অফিসে সংগঠনের হোল টাইমাররা থাকেন।
জানা গিয়েছে গুসকরা বাসস্ট্যান্ডে যেসব বাস দাঁড়ায়, তাদের কাছে রোজ ২৫ থেকে ৩০ টাকা করে ফি আদায় করে গুসকরা পুরসভা। পুরসভা থেকে কর্মীদের রাখা হয়েছে কুপনের মাধ্যমে ও

