চিত্তরঞ্জন-আসানসোল রোডের ব্যস্ততম দেন্দুয়া মোড়ে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। অনিয়ন্ত্রিত লরির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ পথচারী। মর্মান্তিক এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় পথ অবরোধ, যার জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম করুণাময় দে (৭০)। তিনি দেন্দুয়ারই বাসিন্দা। শনিবার ডাবর মোড়ের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (নম্বর: UP 61 AT 2199) দেন্দুয়া মোড়ে কল্যাণেশ্বরীর দিকে ডানদিকে মোড় নেওয়ার সময় রাস্তা পার হতে যাওয়া ওই বৃদ্ধকে পিষে দেয়।জানা যায় ট্রাকটির সামনের চাকা সরাসরি ওই বৃদ্ধের শরীরের ওপর দিয়ে চলে যায়। এর ফলে তাঁর কোমর থেকে ডান পায়ের পাতা পর্যন্ত অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ও থেঁতলে যায়।স্থানীয়দের অভিযোগ, দেন্দুয়া মোড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন ওঠে।শুধু তাই নয়, ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পু

