নদিয়া: সীমান্ত এলাকার গ্রামগুলিকে উন্নয়নের মূল স্রোতে আনা এবং পঞ্চায়েতগুলির নিজস্ব উপার্জনের মাধ্যমে স্বনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী সীমান্তের শেষ গ্রামটি প্রকৃতপক্ষে ‘দেশের শেষ গ্রাম’ নয়, বরং তা হল ‘দেশের প্রথম গ্রাম’। তাই ভাইব্র্যান্ট ভিলেজ প্রকল্পের অধীনে সীমান্তে অবস্থিত এই গ্রামগুলিকে অবকাঠামো ও সুরক্ষার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা হচ্ছে। এর ফলে অনুপ্রবেশ রোধ হবে এবং গ্রামের মানুষ নিজেই নিজের এলাকা সুরক্ষিত রাখতে পারবে। তিনি জানান, নদীয়া জেলা সহ বেশ কিছু এলাকায় এই প্রকল্পের কাজ চলছে।পঞ্চায়েতের বিভিন্ন কাজের পর্যালোচনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, বর্তমানে পঞ্চায়েতের অধিনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ একসঙ্গে চলছে। কর্মী ও সময়ের ঘাটতি সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশে

